Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাত মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতনে ধৃত যুবক

সাত মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতনে ধৃত যুবক
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: কলকাতার ফুটপাতে সাত মাসের এক শিশুকন্যাকে যৌন হেনস্তার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্ৰেপ্তার করা হল গোপীবল্লভপুর থেকে। ধৃতের নাম রাজীব ঘোষ। বাড়ি গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে। গত বুধবার রাতে কলকাতার বড়তলা থানার পুলিসের একটি টিম এসে যুবককে গ্ৰেপ্তার করে নিয়ে যায়। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই যুবক কলকাতার একটি দোকানে কাজ করত। গত ৩০ নভেম্বর যৌন হেনস্তার ঘটনাটি ঘটে। কলকাতার বড়তলা থানার পুলিস ঘটনার তদন্ত নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে যুবককে চিহ্নিত করে। এরপর রাজ্যের প্রতিটি থানায় যুবকের ছবি পাঠানো হয়। সেই ছবি দেখে গোপীবলভপুর থানার পুলিস অভিযুক্ত যুবকের সন্ধান পায়। তদন্তকারী দলের সদস্যরা গোপীবল্লভপুর থানার সহযোগিতায় যুবককে গ্ৰেপ্তার করে। ধৃতের মা অঞ্জলি ঘোষ বলেন, দু’ মাস আগে ছেলে কলকাতায় কাজ করতে গিয়েছিল। কিছুদিন আগে ফিরে আসে। সংসারে অভাবের জন্যেই কাজ করতে গিয়েছিল। কী ঘটেছে কিছুই জানি না। গোপীবল্লভপুর থানার পুলিস জানায়, বড়তলা থানার পুলিসের একটি টিম এসে পকসো মামলায় অভিযুক্ত যুবককে গ্ৰেপ্তার করেছে।
সম্পর্কিত সংবাদ