Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাত বছরের প্রেম ফিরে পেতে ধর্না

সাত বছরের প্রেম ফিরে পেতে ধর্না
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: বিয়ের দাবিতে ধূপগুড়ি থেকে শীতলকুচিতে এসে ধর্নায় বসল এক যুবক। শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রামে এ নিয়ে চাঞ্চল্য ছড়ায়। সিনেমাহল পাড়ার ওই যুবক বলেন, ওই যুবতী তার সঙ্গে সাত বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। দুই পরিবারই তা জানে। বিয়ে হওয়ার কথা থাকলেও কিছু দিন ধরে যুবতী বেঁকে বসেছেন। একারণেই নিজের ভালোবাসা ফিরে পেতে ধর্নায় বসেছি। ঘটনাস্থলে পৌঁছে শীতলকুচি থানার পুলিস যুবককে আটক করে থানায় নিয়ে আসে। যুবতী এ নিয়ে মন্তব্যে নারাজ। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয়নি। যুবককে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ