Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সৃষ্টিশ্রী মেলায় এক স্টলে একাধিক দোকান, বিক্রি নিয়ে হতাশ মহিলারা

গঙ্গারামপুর সৃষ্টিশ্রী মেলায় এক স্টলে জায়গা হয়েছে দুই থেকে তিনটি স্বনির্ভর গোষ্ঠীর। ফলে ঠিক করে জিনিস বিক্রি করতে পারছেন না স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। পর্যাপ্ত পরিকাঠামোর অভিযোগ তুলে এবারে সরব মেলায় দোকান দেওয়া স্বনির্ভর দলগুলি।

সৃষ্টিশ্রী মেলায় এক স্টলে একাধিক দোকান, বিক্রি নিয়ে হতাশ মহিলারা
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর সৃষ্টিশ্রী মেলায় এক স্টলে জায়গা হয়েছে দুই থেকে তিনটি স্বনির্ভর গোষ্ঠীর। ফলে ঠিক করে জিনিস বিক্রি করতে পারছেন না স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। পর্যাপ্ত পরিকাঠামোর অভিযোগ তুলে এবারে সরব মেলায় দোকান দেওয়া স্বনির্ভর দলগুলি। মেলায় মোট স্টলের সংখ্যা ৬২ টি। তার মধ্যে জেলার ৮ টি ব্লক ও তিনটি পুরসভা এলাকার স্বনির্ভর দলের মহিলারা বিভিন্ন ধরনের হাতের কাজের পসরা নিয়ে এসেছেন। অভিযোগ, কোথাও একটি স্টলে দুইটি দোকান আবার কোথাও একটি স্টলে তিনটি দোকান রয়েছে। 
Advertisement
গঙ্গারামপুরে সৃষ্টিশ্রী মেলা বসেছে। জেলার ৬৪ টি গ্রাম পঞ্চায়েতের মহাসঙ্ঘের মাধ্যমে স্বনির্ভর দলগুলি তাদের হাতের কাজ নিয়ে মেলায় স্টল দিয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বনির্ভর দলের মহিলাদের সান্ধ্যকালীন টিফিনও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। মেলায় বিক্রি নিয়েও হতাশ মহিলারা। জেলা আনন্দধারা দপ্তরের আধিকারিক সুব্রত মহন্ত বলেন, সবার জন্য আলাদা স্টলের ব্যবস্থা করা আমাদের পক্ষে সম্ভব নয়। যাঁরা পাঁচদিনের মেলায় স্টল দিয়েছেন তাঁদের প্রত্যেকদিন ১০০ টাকা করে দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ