Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সুষ্ঠুভাবেই শেষ হল মালদহ সার্কেলের শিশুক্রীড়া উৎসব 

সুষ্ঠুভাবেই শেষ হল মালদহ সার্কেলের শিশুক্রীড়া উৎসব 
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: মঙ্গলবার বিকেলে পুরাতন মালদহ শহরের মহানন্দা শক্তি সঙ্ঘের মাঠে মালদহ সার্কেলের শিশুক্রীড়া উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) মলয় মণ্ডল, ডিপিএসসি চেয়ারপার্সন বাসন্তী বর্মন, পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যরা। 
Advertisement
স্থানীয় সার্কেলের ৫৯টি স্কুলের পড়ুয়ারা অংশ নিয়েছিল। পড়ুয়াদের নিয়ে দৌড়, বল ছোড়া, আলু দৌড় সহ ৩৪টি ইভেন্ট জমে ওঠে। খেলা শেষে স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। খেলার মাঠে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। 
পড়ুয়াদের প্রতিভার বিকাশে প্রত্যেক বছর মালদহ সার্কেলের উদ্যোগে একাধিক উৎসব হয়। গত ৮ জানুয়ারি শিক্ষা উৎসবে বাংলা, ইংরেজি পঠন, গণিত, আবৃত্তি, অঙ্কন ও প্রদর্শনী হয়েছিল। ওই উৎসবে ৬০ জন পড়ুয়াকে বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয়। শুধু তাই নয়, ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সেরা স্কুল, প্রধান শিক্ষক, সহ শিক্ষককে বেছে নিয়ে পুরস্কার দেওয়া হয়েছিল।
ভরত ঘোষ বলেন, রাজ্য সরকারের সহযোগিতায় খুবই ভালোভাবে ক্রীড়া উৎসব সমাপ্ত হয়েছে। সুষ্ঠু আয়োজনের জন্য সার্কেলের ক্রীড়া কমিটির সবাই এগিয়ে এসেছেন। মূলত প্রতিভা খোঁজে বছরভর পড়াশোনার পাশাপাশি একাধিক উৎসব হয়। আমাদের সার্কেলের সব স্কুলে উপস্থিতি ভালো থাকে। ৩০টি স্কুলে স্মার্ট ক্লাসরুমে পড়ানোর ব্যবস্থাও হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ