Bartaman Logo
১০ জুন, ২০২৬

সুষমা স্বরাজের পর রেখা গুপ্তা, ২৭ বছর ফের বিজেপির মহিলা মুখ্যমন্ত্রী পেল দিল্লি

সুষমা স্বরাজের পর রেখা গুপ্তা, ২৭ বছর ফের বিজেপির মহিলা মুখ্যমন্ত্রী পেল দিল্লি
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি: সুষমা স্বরাজের পর রেখা গুপ্তা। দীর্ঘ ২৭ বছর পর দিল্লির কুর্সিতে বৃত্ত সম্পন্ন করল বিজেপি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। শেষবার দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। প্রায় তিন দশক বাদে আরও একবার ক্ষমতায় ফিরে মহিলা মুখ্যমন্ত্রীতেই ভরসা রাখল পদ্ম শিবির।
Advertisement
এদিন রেখা গুপ্তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। রেখার সঙ্গে সঙ্গেই রামলীলা ময়দান থেকে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়ালকে হারানো পরবেশ ভার্মাও। এছাড়াও যে মন্ত্রীরা আজ রামলীলা ময়দানে শপথ নিলেন তাঁদের মধ্যে রয়েছেন আশিস সুদ, কপিল মিশ্রা, ও পঙ্কজ সিং।
অন্যদিকে, এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানকে ‘গ্যান্ড’ করে তুলতে চেষ্টার কমতি রাখেনি পদ্ম শিবির। রেখা গুপ্তের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণে রামলীলা ময়দানের মঞ্চে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ তাবড় নেতৃত্ববর্গ।
Advertisement
সম্পর্কিত সংবাদ