জয়পুর: রাজস্থানে ভোটার তালিকা সংশোধনের জন্য স্পেশাল সামারি রিভিশন (এসএসআর) আয়োজন করেছিল নির্বাচন কমিশন। এসএসআরের খসড়া তালিকায় নাম উঠল ৫ কোটি ২৬ ভোটারের। বৃহস্পতিবার রাজস্থানের রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ২ কোটি ৭৫ লক্ষের বেশি। মহিলা রয়েছেন আড়াই কোটির বেশি। আর ৫৮৪ জন রূপান্তরকামী। এর আগে ২১ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল কমিশন। তাতে ৫ কোটি ১৫ লক্ষ ভোটারের নাম ছিল। এসএসআরে ১১ লক্ষ ৪৭ হাজার নতুন নাম যুক্ত হয়েছে। তবে এসআইআরের ক্ষেত্রে আনতা বিধানসভা কেন্দ্রটি বাদ ছিল। এবার রাজস্থানের সব আসনেই এসএসআর হয়েছে। আগামী বছরের ৪ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।
Advertisement



