Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ষাঁড়ের চিকিত্সার দাবিতে অবরোধ

ষাঁড়ের চিকিত্সার দাবিতে অবরোধ
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: নালাগোলা রাজ্য সড়কের পুরাতন মালদহ সাহাপুর ছাতিয়ান মোড়ে জখম ষাঁড়ের চিকিৎসার দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। রবিবার প্রায় ত্রিশ মিনিট ধরে চলে বিক্ষোভ। পরে মালদহ থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
Advertisement
বিক্ষুব্ধদের, গ্রামে একটি ষাঁড় রয়েছে। গত দুদিন আগে একটি গাড়ি ধাক্কা মেরে জখম করে দেয়। তারপর থেকে বিনা চিকিৎসায় রয়েছে ষাঁড়টি। এভাবে থাকলে ষাঁড়টি আরও অসুস্থ হয়ে পড়বে। তার চিকিত্সার দাবিতে এদিন অবরোধ করা হয়। মালদহ থানার পুলিস জানিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিয়ে ষাঁড়টির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 
সম্পর্কিত সংবাদ