Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাসপেন্ড বারাবনির থানার ওসি

সাসপেন্ড বারাবনির থানার ওসি
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমকের পরই পদক্ষেপ নিল রাজ্য পুলিস। পুলিশ সূত্রে খবর, বারাবনি থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে বারাবনি থানার ওসি ছিলেন তিনি। এই খবরে পুলিস মহলে শোরগোল পড়েছে। কিছুদিন আগে, বারাবনি থানায়তে তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহকে সংবর্ধনা দেওয়ার অভিযোগ উঠেছিল। এদিন মুখ্যমন্ত্রী নিচু তলার কিছু অসাধু পুলিসকর্মীকে লক্ষ্য করে তীব্র আক্রমণ করেন। প্রশাসনিক বৈঠক থেকেই ডিজি রাজীব কুমারকে কঠোর পদক্ষেপ নিতে বলেন। ওয়াকিবহল মহলের ধারণা, সেই কারণেই এই পদক্ষেপ। যদিও পুলিসের শীর্ষ  আধিকারিকরা এনিয়ে  কোন প্রতিক্রিয়া দিতে চায়নি। বারাবনি থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে ফোন করা হলে তিনি বলেন, যা বলার উচ্চ পদস্থ আধিকারিকরা বলবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ