Bartaman Logo
২৭ মে, ২০২৬

সাংস্কৃতিক অনুষ্ঠান  

সাংস্কৃতিক অনুষ্ঠান
 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
‘বয়স কখনও প্রতিভার প্রতিবন্ধকতা হতে পারে না’— এমন ধারণায় বিশ্বাসী ‘সালংকারা স্কুল অফ ডান্স’-এর কর্ণধার নৃত্যশিল্পী অঙ্কিতা রায়। তাঁর তত্ত্বাবধানে ছয় থেকে শুরু করে ৭৬ বছর বয়সের শিক্ষার্থীরা সম্প্রতি চিলড্রেন লিটল থিয়েটারে শাস্ত্রীয় নৃত্যের আঙ্গিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। রবীন্দ্র নৃত্য হোক অথবা কত্থকের বোল, শিল্পীরা তাঁদের উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। ৭০জন ছাত্রী নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সেতারে সঙ্গত করেন শিখা নাথ, তবলায় প্রত্যুদ পাল। ঠুমরি গানে অজয় গঙ্গোপাধ্যায়ের উপস্থাপনা ছিল মনোগ্রাহী।
Advertisement
সম্পর্কিত সংবাদ