Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

সাংস্কৃতিক অনুষ্ঠান

সম্প্রতি বালির নিশ্চিন্দায় কলাশ্রী সঙ্গীত সংস্থার বার্ষিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। রমা মুখোপাধ্যায়ের গাওয়া গানে অনুষ্ঠানের সূচনা হয়। একক তবলা বাজিয়ে শোনান শিবনাথ মুখোপাধ্যায়।

সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সম্প্রতি বালির নিশ্চিন্দায় কলাশ্রী সঙ্গীত সংস্থার বার্ষিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। রমা মুখোপাধ্যায়ের গাওয়া গানে অনুষ্ঠানের সূচনা হয়। একক তবলা বাজিয়ে শোনান শিবনাথ মুখোপাধ্যায়। পরের শিল্পী ইন্দ্রানী কাঁড়ার ইমন রাগে সেতার বাজিয়ে শোনান। তবলায় তাঁকে সঙ্গত করেন পণ্ডিত সুমন কাঁড়ার। শিল্পী অমিতাভ ঘোষ শোনান খেয়াল ও দুটি রাগ প্রধান গান। তাপস রানা পরিবেশন করেন মীরার ভজন। সৌম্যশ্রী কাঁড়ার শোনান দুটি রাগ প্রধান গান। তবলায় সঙ্গত করেন জয়দীপ চক্রবর্তী। সংস্থার কর্ণধার বর্ষীয়ান তবলিয়া পণ্ডিত বিশ্বনাথ মুখোপাধ্যায়ের পরিচালনা ও পরিকল্পনায় শুরু হয় তবলা তরঙ্গ। শেষে ছিল রূপক দে ও স্বর্ণাভ মল্লিকের রাগেশ্রী রাগে দ্বৈত সরোদ বাদন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ