Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সংস্কারের পর ফের চালু দার্জিলিংয়ের চিত্তরঞ্জন দাস মিউজিয়াম

সংস্কারের পর ফের চালু দার্জিলিংয়ের চিত্তরঞ্জন দাস মিউজিয়াম
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দার্জিলিং: দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে দার্জিলিং পাহাড়ে চালু হল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্মৃতিবিজরিত ভবন। সোমবার সংশ্লিষ্ট ভবনের উদ্বোধন করেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল। চৌরাস্তার কাছে ওই ভবন অবস্থিত। সংশ্লিষ্ট ভবনে ১৯২৫সালের ১৬ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবন্ধু। দীর্ঘদিন ধরে ভবনটি বন্ধ ছিল। সোমবার দার্জিলিংয়ের মহকুমা শাসক রিচার্ড লেপচা বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থে ভবনটি সংস্কার করা হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় ২৯লক্ষ টাকা। বছর খানেক আগে ভবনটি সংস্কার করা হয়েছিল। দশ মাস আগে ঝড়ে ভবনটি আবার ক্ষতিগ্রস্ত হয়। তা কয়েকদিন আগে মেরামত করা হয়। এদিন ভবনটি উদ্বোধন করা হয়েছে। পর্যটক সহ সকলের জন্য ভবনটি খুলে দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ