Bartaman Logo
১০ জুন, ২০২৬

সংস্কার হবে মন্নতের, ভাড়া বাড়িতে উঠে গেলেন শাহরুখ

সংস্কার হবে মন্নতের, ভাড়া বাড়িতে উঠে গেলেন শাহরুখ
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: বাসভবন মন্নত ছাড়তে চলেছেন শাহরুখ খান। আপাতত তাঁর ঠিকানা বান্দ্রার পালি হিলের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। জানা গিয়েছে, হীরেখচিত মন্নতে সংস্কার কাজ শুরু হবে। তা সম্পূর্ণ হতে সময় লাগবে ১৮ থেকে ২৪ মাস। এই সময়েই পালি হিলে ভাড়ায় থাকবেন শাহরুখ। বাড়িটি প্রযোজক বাসু ভাগনানির। জানা যাচ্ছে, মাসিক ২৪ লক্ষ টাকায় বিলাসবহুল ওই কমপ্লেক্সের চারটি তলা ভাড়া নিয়েছেন শাহরুখ। এই মর্মে ভাগনানির ছেলে জ্যাকি এবং দীপশিখা দেশমুখের সঙ্গে চুক্তিপত্রও সাক্ষর করেছেন কিং খান।  ২০০১ সালে তৈরির পর শাহরুখ-গৌরীর সাফল্যের প্রতীক হয়ে রয়েছে মন্নত। তার বারন্দায় দাঁড়িয়ে হাত নাড়িয়ে ভক্তদের উদ্দেশে মহাতারকার শুভেচ্ছাবার্তা ছবি প্রতিবছর তাঁর জন্মদিনে ভাইরাল হয়। গত বছরের নভেম্বরে সেখানে আরও দু’টো তলা বাড়ানোর জন্য আবেদন করেছিলেন গৌরী। মনে করা হচ্ছে, মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি সেই আবেদন মঞ্জুর করেছে। এই কারণেই মন্নতের সংস্কার হচ্ছে বলে মনে করা হচ্ছে। সাময়িকভাবে শাহরুখের ঠিকানা হচ্ছে পালি হিল।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ