Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সোশ্যাল মিডিয়ায় যুবতীর আপত্তিকর ছবি, ধৃত আরও ২

সোশ্যাল মিডিয়ায় যুবতীর আপত্তিকর ছবি, ধৃত আরও ২
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: সোশ্যাল মিডিয়ায় যুবতীর আপত্তিকর ছবি পোস্টের অভিযোগে ফের দু’জনকে গ্রেপ্তার করল পুঞ্চা থানার পুলিস। ধৃতরা হল বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকার রাজেশ বাউরি ও বাঁকুড়া থানা এলাকার বাদল ডোম। ধৃতদের শুক্রবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় এনিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করল পুলিস। 
Advertisement
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি পুঞ্চার এক যুবতী এনিয়ে থানায় লিখিত অভিযোগ জানান। তাঁর অভিযোগ, কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট থেকে তাঁর একটি আপত্তিকর ছবি পোস্ট করা হয়েছিল। সম্প্রতি ফের কয়েকটি ভুয়ো অ্যাকাউন্ট থেকে তাঁর ছবি পোস্ট করা হয়। অভিযোগের পরেই পুলিস নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। মানবাজার সার্কেল ইন্সপেক্টর তদন্তে নামেন। গত মঙ্গলবার বাঁকুড়ার হীড়বাঁধ সিমলাবাঁধ গ্রামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিস। বৃহস্পতিবার আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ