Bartaman Logo
১০ জুন, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার হুমকি, ভাইরাল আইআইটি বাবাকে আটক করল পুলিস  

সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার হুমকি, ভাইরাল আইআইটি বাবাকে আটক করল পুলিস
 
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
জয়পুর, ৩ মার্চ ২০২৫: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আইআইটি বাবাকে আটক করল জয়পুর পুলিস। অভয় সিং, যিনি সোশ্যাল মিডিয়ায় আইআইটি বাবা হিসেবে পরিচিত, সোমবার তাঁকে আটক করেছে পুলিস। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
Advertisement
পুলিস সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন আইআইটি বাবা। এই খবর পাওয়ার পরেই ঋদ্ধি সিদ্ধি পার্ক ক্লাসিক হোটেলে পৌঁছয় শিপ্রা পথ থানার পুলিস। আটক করা হয় আইআইটি বাবাকে।
জিঞ্জাসাবাদে অভয় সিং দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় তিনি কী বলেছেন, তা নিজেই জানেন না। কারণ, সেই সময় তিনি গাঁজার প্রভাবে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এমনকী পুলিসকে গাঁজার প্যাকেটও দেখান আইআইটি বাবা। এরপরই পুলিস সেই গাঁজা বাজেয়াপ্ত করে ও এনডিপিএস আইনের আওতায় মামলা দায়ের করা হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভয় সিংয়ের থেকে উদ্ধার করা গাঁজার ওজন ছিল ১.৫০ গ্রাম। যেহেতু গাঁজার পরিমাণ কম ছিল, তাই তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ