Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সংশোধনাগারে মিলল মোবাইল  

সংশোধনাগারে মিলল মোবাইল
 
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে ফের মিলল মোবাইল ফোন। আচমকা বন্দিরের কাছে তল্লাশি চালাতেই দু’জনের কাছে উদ্ধার হয় দুটি মোবাইল। এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কর্তৃপক্ষ। অভিযোগ, প্রায়ই বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে মোবাইল উদ্ধার হচ্ছে। ফলে জেলের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি ওই মোবাইলগুলি জেলের ভিতরে  কীভাবে আসছে, তা নিয়েও কড়া নজরদারি শুরু হয়েছে। বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ