Bartaman Logo
১০ জুন, ২০২৬

সাংসদের কনভয়ের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত ৩ জন

সাংসদের কনভয়ের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত ৩ জন
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রায়পুর: বিজেপি সাংসদের কনভয়ের গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ। ছত্তিশগড়ের কাঁকের জেলার এই দুর্ঘটনায় তিন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মৃতদের নাম তামেশ্বর দেহারি, গিরিধারী সামরাথ ও কুমেশ্বর সামরাথ। সংঘর্ষের সময় কনভয়ের একটি গাড়িতে ছিলেন কাঁকেরের বিজেপি সাংসদ ভোজরাজ নাগ। সূত্রের খবর, ভানুপ্রতাপপুর থেকে অন্তাগড়ের বাড়িতে ফিরছিলেন তিনি। সোমবার রাতের এই দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিস। কাঁকের জেলা পুলিসের প্রধান ইন্দিরা কল্যাণ এলেসলা বলেন, ‘কাঁকেরের সাংসদের কনভয় থাকা একটি এসইউভি রাস্তায় থাকা গবাদি পশুদের এড়ানোর চেষ্টা করছিল। তখনই উল্টোদিকে থেকে একটি মোটরবাইককে সেটি ধাক্কা মারে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ