Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাংসদের চেষ্টায় কাতার থেকে ফিরল মৃত প্রৌঢ়ের দেহ

সাংসদের চেষ্টায় কাতার থেকে ফিরল মৃত প্রৌঢ়ের দেহ
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: কাতারে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। কৃষ্ণনগরের সংসদ সদস্য মহুয়া মৈত্রের চেষ্টায় সেই মৃতদেহ ভারতে ফিরল মঙ্গলবার রাতে। ওই প্রৌঢ়ের নাম সুখদেব গাইন(৫৪)। বাড়ি তেহট্ট থানার হরিপুর পশ্চিম পাড়ায়। 
Advertisement
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে সুখদেববাবু কাতারে কাজ করতে যান। কোম্পানির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় তিনি এমাসের ১১ তারিখ বাড়ি ফেরার জন্য বের হন। কাতার বিমানবন্দরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুর খবর বাড়িতে আসার পর দেহ ফিরিয়ে আনা নিয়ে বাড়ির লোকজন চিন্তায় পড়েন। তাঁরা তেহট্ট -১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি উত্তমকুমার বিশ্বাসের কাছে যান। উত্তমবাবু মহুয়াদেবীর সঙ্গে যোগাযোগ করেন। এরপর সাংসদের চেষ্টায় মৃতদেহ ভারতের উদ্দেশে রওনা হয়। মঙ্গলবার রাতে দেহটি দমদমে আসে।  এবিষয়ে উত্তমবাবু বলেন, সাংসদের চেষ্টায় ও সহযোগিতায় সুখদেববাবুর মৃতদেহ বাড়িতে আসছে। মৃতের ছেলে সুমনবাবু বলেন, সাংসদের চেষ্টায় বাবার মৃতদেহ বাড়ি ফিরল।
Advertisement
সম্পর্কিত সংবাদ