সংবাদদাতা, সিউড়ি: সাংসদ তহবিদের টাকায় সাঁইথিয়া পুরসভার উদ্যোগে একটি নতুন ইনডোর ব্যাডমিন্টন স্টেডিয়াম তৈরি হচ্ছে। সাঁইথিয়া কামদাকিঙ্কর স্টেডিয়াম লাগোয়া মাঠে এই উন্নতমানের ব্যাডমিন্টন স্টেডিয়ামটি তৈরি চলছে। পুরসভা স্টেডিয়াম তৈরির কাজ করছে।
Advertisement
পুর কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্টেডিয়াম নির্মাণে ৪৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পুরো টাকাই সাংসদ শতাব্দী রায়ের তহবিল থেকে ব্যয় করা হচ্ছে। এই উদ্যোগে খুশি শহরের ব্যাডমিন্টনপ্রেমীরা।
প্রতিবছর জানুয়ারি মাস নাগাদ কামদাকিঙ্কর স্টেডিয়ামে প্যান্ডেল, ব্যাডমিন্টন কোর্ট তৈরি করে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হয়। শুধু সাঁইথিয়া শহরই নয়, দেশ ও বিদেশ থেকেও খেলোয়াড়রা এই টুর্নামেন্টে খেলতে আসেন। তাই ব্যাডমিন্টনপ্রেমীরা বহুদিন ধরেই এখানে স্থায়ী ব্যাডমিন্টন স্টেডিয়াম তৈরির দাবি জানিয়ে আসছিলেন। কারণ প্রতিবছর এধরনের ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করতে প্যান্ডেল, ব্যাডমিন্টন কোর্ট এবং দর্শকদের বসার আসন প্রস্তুত করতে প্রচুর টাকা খরচ হয়ে যায়। অবশেষে পুরসভা স্থায়ী ইনডোর ব্যাডমিন্টন স্টেডিয়াম গড়তে উদ্যোগী হয়। সেই স্টেডিয়াম তৈরির জন্য সাংসদ প্রাথমিকভাবে ৪৪লক্ষ টাকা বরাদ্দ করেছেন।
শহরের কামদাকিঙ্কর স্টেডিয়ামে সাঁইথিয়া সহ আশপাশের গ্রামাঞ্চল থেকে বহু খেলোয়াড় ক্রিকেট, ফুটবল, ভলিবল ইত্যাদি অনুশীলন করতে আসেন। সারাবছর বিভিন্ন খেলা হয় এখানে। যে ব্যাডমিন্টন স্টেডিয়াম তৈরি হচ্ছে, তার মধ্যেই পুরসভার উদ্যোগে একটি ভলিবল কোর্ট তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
সেটির জন্য পুরসভাই টাকা খরচ করবে। অর্থাৎ একই ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন ও ভলিবল খেলার সুবিধা থাকবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই স্টেডিয়ামেই ব্যাডমিন্টন টুর্নামেন্ট হতে পারে বলে পুর কর্তৃপক্ষ আশাবাদী।
সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত বলেন, এই স্টেডিয়ামে প্রতিবছর শীতের মরশুমে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়। এবছরও হবে। কিন্তু এই টুর্নামেন্ট করতে আয়োজকদের প্যান্ডেল, ব্যাডমিন্টন কোর্ট তৈরিতে অনেক টাকা ব্যয় করতে হতো। তাই সাংসদ তহবিলের বরাদ্দে পুরসভার উদ্যোগে ইনডোর স্টেডিয়াম তৈরি শুরু হয়েছে।