Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এসএসসি: দু’টি নয়া উপসচিব পদ সৃষ্টিতে ছাড়পত্র রাজ্য মন্ত্রিসভার

পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের জন্য দু’টি নতুন উপসচিব পদ সৃষ্টির প্রস্তাবে ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কলকাতা পুলিশের অধীনে আইপিএস পদে যুগ্ম কমিশনার (আইন) এবং যুগ্ম কমিশনার (সাইবার) শীর্ষক দু’টি পদ সৃষ্টির প্রস্তাবেও সবুজ সঙ্কেত দিয়েছে মন্ত্রিসভা।

এসএসসি: দু’টি নয়া উপসচিব পদ সৃষ্টিতে ছাড়পত্র রাজ্য মন্ত্রিসভার
  • ১৬ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

কলকাতা: পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের জন্য দু’টি নতুন উপসচিব পদ সৃষ্টির প্রস্তাবে ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কলকাতা পুলিশের অধীনে আইপিএস পদে যুগ্ম কমিশনার (আইন) এবং যুগ্ম কমিশনার (সাইবার) শীর্ষক দু’টি পদ সৃষ্টির প্রস্তাবেও সবুজ সঙ্কেত দিয়েছে মন্ত্রিসভা।

Advertisement


এছাড়াও রাজ্য মন্ত্রিসভার এদিনের বৈঠকে ডব্লিউবিসিএস পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। ঐচ্ছিক বিষয়গুলিতে কিছু পরিবর্তন সহ ২০২৩ এবং ২০২৪ সালে দু’টি বিজ্ঞপ্তি জারির পূর্বে প্রচলিত ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ইত্যাদি পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাসের বজায় রাখতে চায় সরকার। এজন্য ১৯৭৮ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) নিয়োগ অধিনিয়মের সাথের উপবিধি ৩-এর সংশোধনের প্রস্তাবে ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। সেইসঙ্গে দি ওয়েস্ট বেঙ্গল অ্যানিমেল হাসবেন্ডারি এন্ড ভেটেনারি সার্ভিসেস বিধি ২০২৫, দি ওয়েস্টবেঙ্গল সার্ভিস (দি ওয়েস্ট বেঙ্গল অ্যানিমেল হাসবেন্ডরি এন্ড ভেটেনারি সার্ভিসেস নিয়োগ) বিধি ২০২৫ এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র এনিম্যাল হাজবেন্ডারি সার্ভিসেস-এর অবলুপ্তিকরণের বিজ্ঞপ্তি প্রকাশে ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা।

Advertisement
সম্পর্কিত সংবাদ