Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

৩০ এপ্রিল পর্যন্ত সময় চাইল এসএসসি

ঝুলে থাকা শিক্ষক নিয়োগ শেষ করার জন্য আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় চাইল স্কুল সার্ভিস কমিশন।

৩০ এপ্রিল পর্যন্ত সময় চাইল এসএসসি
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝুলে থাকা শিক্ষক নিয়োগ শেষ করার জন্য আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় চাইল স্কুল সার্ভিস কমিশন। বুধবার সুপ্রিম কোর্টে এই মর্মে পিটিশন ফাইল করা হয়েছে তাদের তরফে। প্রসঙ্গত, ৩০ আগস্ট পর্যন্ত এই সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত। তবে, নির্বাচন, সরকার বদল, সর্বোপরি ওবিসি সংরক্ষণ আগের ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার অর্ডার জারির ফলে নিয়োগ প্রক্রিয়া কার্যত থমকে রয়েছে। ফের নতুন করে সংরক্ষণ বিধি কার্যকর করে প্যানেল প্রকাশ করতে চলেছে এসএসসি। এর জন্য বিস্তর সময় নষ্ট হবে। এদিনই এসএসসি এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত খোলা হবে পোর্টাল। সেখানে চাকরিপ্রার্থীদের নতুন করে ওবিসি স্টেটাস আপডেট করতে হবে। এর ভিত্তিতেই ডকুমেন্ট ভেরিফিকেশন করে ফের ইন্টারভিউয়ে ডাকা হবে প্রার্থীদের। মধ্যশিক্ষা পর্ষদের তরফেও এদিন বাড়তি সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ