Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মোবাইল নিয়ে এসএসসি কেন্দ্রে প্রবেশ, গ্রেফতার পরীক্ষার্থী

এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় হলে মোবাইল নিয়ে প্রবেশ করায় গ্রেফতার করা হল এক পরীক্ষার্থীকে। রবিবার বনগাঁ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

মোবাইল নিয়ে এসএসসি কেন্দ্রে  প্রবেশ, গ্রেফতার পরীক্ষার্থী
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় হলে মোবাইল নিয়ে প্রবেশ করায় গ্রেফতার করা হল এক পরীক্ষার্থীকে। রবিবার বনগাঁ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম পায়েল কীর্তনিয়া। বনগাঁ থানার চাঁদা এলাকার বাসিন্দা তিনি। সোমবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে আদালত পুলিশ হেপাজতের নির্দেশ দেয়। রবিবার বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষা হয়। কড়া নিরাপত্তার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। তবে পরীক্ষার্থী নিষেধাজ্ঞা অমান্য করে মোবাইল নিয়ে পরীক্ষা হলে যান। পরীক্ষার সময় বিষয়টি নজরে আসে দায়িত্বে থাকা শিক্ষিকার। এরপর স্কুলের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে পুলিশ প্রথমে তাঁকে আটক করে। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন। এবিষয়ে ভেন্যু ইনচার্জ তথা স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী সরকার বলেন, মোবাইল নিয়ে পরীক্ষা হলে এসেছিলেন ওই পরীক্ষার্থী। বিষয়টি আমাদের নজরে আসতেই আমরা পুলিশকে জানিয়েছে। পুলিশ আইন মেনে ব্যবস্থা নেবে। তবে কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে তিনি মোবাইল নিয়ে ঢুকলেন তা খতিয়ে দেখছে পুলিশ।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ