Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সুস্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণ দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীর

সুস্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণ দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীর
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে কয়েক বছর আগে গ্রামে তৈরি হয়েছিল উপ স্বাস্থ্যকেন্দ্র। সে সময়ে একটি ভবন তৈরি করা হয়েছিল। পুরুলিয়ার মানবাজার ১ ব্লকের মেনিডি গ্রামের সেই উপ স্বাস্থ্যকেন্দ্রটিতে রোগীর চাপ ক্রমশ বাড়তে থাকায় সেটিকে করা হয় সুস্বাস্থ্য কেন্দ্র। তাই পাশেই আরও একটি ভবন তৈরি শুরু করেছিল স্বাস্থ্যদপ্তর। কিন্তু বর্তমানে সেই কাজ বন্ধ। স্থানীয়রা দ্রুত ভবনটি শেষ করার দাবি জানিয়েছেন ।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাতে এলাকার গর্ভবতী মহিলা থেকে শুরু করে অসুস্থদের দূরের স্বাস্থ্যকেন্দ্রে না যেতে হয়, সেজন্য কয়েক বছর আগে মানবাজার ১ ব্লকের বারমেশ্যা-রামনগর অঞ্চলের মেনিডি গ্রামে রামনগর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়। সেই কারণে একটি নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছিল। বিল্ডিংয়ের গাঁথনি প্রায় সম্পূর্ণ। ছাদ ঢালাইয়ের কাজ বাকি। স্থানীয়দের অভিযোগ, ছাদ ঢালাইয়ের জন্য রডও বিছোনো হয়েছিল। কিন্তু ছাদ ঢালাই হয়নি। এক বছর আগে সুস্বাস্থ্য কেন্দ্রটির নতুন ভবন তৈরির কাজ শুরু হয়। কিন্তু বেশ কিছুদিন ধরে তা এমন অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানান, একটি ঘরে অনেকের অসুবিধা হয়। নতুন আরেকটি ঘর তাই তৈরি হচ্ছিল। কিন্তু তা আটকে রয়েছে। কাজ দ্রুত শেষ হলে ভালো হয়। বিষয়টি রামনগর সুস্বাস্থ্য কেন্দ্রের এক কর্মী চিন্ময়ী মুখোপাধ্যায় মানবাজার বিএমওএইচকে লিখিতভাবে জানান। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে নতুন বিল্ডিং তৈরির কাজ আটকে রয়েছে। মানবাজারের বিএমওএইচ জিৎ সরকার জানান, বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্যদপ্তরে চিঠি দিয়েছি।
সম্পর্কিত সংবাদ