Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সূর্যনগর ও সরোজিনীর খেলা ড্র

সূর্যনগর ও সরোজিনীর খেলা ড্র
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: বুধবার শিলিগুড়ি প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ও সরোজিনী সঙ্ঘের খেলাটি ড্র (২-২) হয়েছে। সূর্যনগরের হয়ে শুভঙ্কর রায় ও রাহুল বসুমাতা একটি করে গোল করেন। অপরদিকে সরোজিনীর হয়ে রাজ মঙ্গর ও সাহিল হরিজন একটি করে গোল করেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সরোজিনীর শুভম হাজরা। এদিন ড্র করার ফলে এই দুই দলের সুপার ফোরে ওঠা কঠিন হয়ে পড়ল। দুই দলকে পরের ম্যাচগুলিতে জিততেই হবে। আজ, বৃহস্পতিবার  বিবেকানন্দ খেলবে মহানন্দার বিরুদ্ধে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ