Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সারের সঙ্গে ট্যাগ দেওয়ার প্রতিবাদে স্মারকলিপি

সারের সঙ্গে ট্যাগ দেওয়ার প্রতিবাদে স্মারকলিপি
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সারের সঙ্গে ট্যাগ দেওয়ার প্রতিবাদে সরব হল কৃষি ও কৃষক বাঁচাও কমিটি। বুধবার তারা জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি দেয়। সংগঠনের সম্পাদক অনিরুদ্ধ কুণ্ডু বলেন, সার নিয়ে চাষিরা নাজেহাল হচ্ছেন। কয়েক বছর ধরেই সারের দাম ঊর্ধ্বমুখী। তারপর আবার ট্যাগ নিতে বাধ্য করা হচ্ছে। তা চাষিদের কাজে আসছে না। ব্যবসায়ীদের দেওয়া ওই সমস্ত অনুখাদ্য কাজে লাগে না। সারের পাশাপাশি এবার আলুবীজের দামও ঊর্ধ্বমুখী। সার এবং আলুবীজের কালোবাজারি বন্ধ করতে প্রশাসনকে আরও কড়া পদক্ষেপ নিতে হবে। সারের দোকানগুলিতে প্রশাসন লাগাতার অভিযান চালালে ব্যবসায়ীরা এতটা বেপরোয়া হতে পারে না। যদিও আধিকারিকদের দাবি, প্রতিটি ব্লকেই অভিযান চলছে। কয়েকজনকে শোকজ করা হয়েছে। তারপর থেকে ট্যাগ দেওয়ার প্রবণতা অনেকটাই কমে গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ