Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সারের কালোবাজারি ধরলেন তৃণমূল নেতা

সারের কালোবাজারি ধরলেন তৃণমূল নেতা
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: শনিবার শীতলকুচিতে সারের কালোবাজারি হাতেনাতে ধরলেন তৃণমূল কংগ্রেস নেতা। কয়েকদিন ধরেই শীতলকুচিতে সারের কালোবাজারির অভিযোগ উঠছে। কৃষিদপ্তরের তরফে সার বিক্রেতাদের সতর্ক করা হলেও একাংশ ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে সারের দাম বেশি নিচ্ছেন বলে অভিযোগ। এদিন কৃষকদের অভিযোগ পেয়ে একটি দোকানে যান শীতলকুচি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আব্দুল সোবাহান মিয়াঁ। সেখানে সার কিনতে আসা এক ব্যক্তির কাছ থেকে দাম বেশি নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যুৎ কর্মাধ্যক্ষ বলেন, কৃষকরা ধান বিক্রি করে সার কিনছেন। কিন্তু একাংশ ব্যবসায়ী বস্তা পিছু (৫০ কেজি) কয়েকশ টাকা বেশি নিচ্ছেন। বিষয়টি কৃষিদপ্তরে জানাব। যদিও চাপে পড়ে বেশি নেওয়া টাকা ফেরত দেন ওই ব্যবসায়ী। শীতলকুচি ব্লক সহ কৃষি অধিকর্তা প্রদীপ্ত ভৌমিক বলেন, কালোবাজারি রুখতে নিয়মিত অভিযান চলছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ