Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সারের কালোবাজারি বন্ধের দাবি

সারের কালোবাজারি বন্ধের দাবি
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তপন: সাত দফা দাবিতে তপন বিডিও অফিসে স্মারকলিপি দিল সিপিএমের তপন এরিয়া কমিটি। বুধবার এই কর্মসূচিতে ছিলেন এরিয়া কমিটির সম্পাদক দিলীপ বিশ্বাস, নেতা চন্দন সিং, অনন্ত মণ্ডল, গোপাল বর্মন, বিশু রায়, রফিকুল মণ্ডল প্রমুখ। সমস্ত গরিব মানুষকে আবাস যোজনার ঘর দেওয়া, আবাস যোজনার তালিকা থেকে অবৈধ নাম বাতিল করা, সরকার নির্ধারিত মূল্যে গ্রামে গ্রামে কৃষকের কাছ থেকে ধান কেনা, সারের কালোবাজারি বন্ধের দাবি জানিয়েছে সিপিএম।
Advertisement
সম্পর্কিত সংবাদ