Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সারের কালোবাজারি বন্ধের দাবি

সারের কালোবাজারি বন্ধের দাবি
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: সারের কালোবাজারি বন্ধ করা এবং প্রত্যেক দোকানে মূল্য তালিকা টাঙানোর দাবিতে সোমবার মেখলিগঞ্জ মহকুমা কৃষি অধিকর্তার কাছে স্মারকলিপি দিল অল ইন্ডিয়া কিষান ও ক্ষেতমজদুর সংগঠন। স্মারকলিপি প্রদানের পর মেখলিগঞ্জ শহরে একটি মিছিল বের করা হয়। পরে বাসস্ট্যান্ডে একটি কৃষক সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কোচবিহার জেলা সভাপতি রুহুল আমিন, সাত্তার সরকার, বিনোদ রায় সহ অন্যরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ