Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সারেঙ্গায় টোটো থেকে পড়ে দু’বছরের এক শিশুর মৃত্যু

সারেঙ্গায় টোটো থেকে পড়ে দু’বছরের এক শিশুর মৃত্যু
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রবিবার রাতে সারেঙ্গায় টোটো থেকে পড়ে গিয়ে দু’বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, টোটোয় শিশুটি মায়ের কোলে ছিল। বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় হঠাৎ সেটি ডানদিকে বাঁক নেয়। ওইসময় বিপরীত দিক থেকে আসা একটি বাইক টোটোটিকে ধাক্কা মারে। ফলে শিশুটি মায়ের কোল থেকে ছিটকে পিচ রাস্তার উপর আছড়ে পড়ে। গুরুতর জখম অবস্থায় তাকে সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। টোটো ও বাইক আটক করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ