নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিএসএনএলের নেটওয়ার্ক উন্নত করার ব্যাপারে বৃহস্পতিবার আলোচনায় বসেন সাংসদ রাজু বিস্তা। এদিন তিনি শিলিগুড়ি বিএসএনএল অফিসে দার্জিলিং ও কালিম্পংয়ে সংস্থার নেটওয়ার্ক ও পরিকাঠামো কীভাবে আরও মজবুত করা যেতে পারে সেই বিষয় আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন। এছাড়াও আলোচনায় কর্মীদের বকেয়া বেতন, পিএফ, গ্র্যাচুইটির নিয়েও আলোচনা হয়েছে। বিভিন্ন সময়ে পাহাড়ে ধসের কারণে নেটওয়ার্কে সমস্যা একসময় হতো। সেই সমস্যা এখন অনেকটাই মিটেছে বলে দাবি বিএসএনএল কর্তৃপক্ষের। দার্জিলিংয়ের সাংসদ জানিয়েছেন, বিএসএনএলের পরিষেবা আরও উন্নত করার ব্যাপারে এদিন আলোচনা করা হয়েছে।



