Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি প্রকল্পের দ্রুত রূপায়ণে রামনগরে সভা

সরকারি প্রকল্পের দ্রুত রূপায়ণে রামনগরে সভা
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: সরকারি প্রকল্পের দ্রুত রূপায়ণে জোর দিচ্ছে রামনগর-১ ব্লক প্রশাসন। প্রকল্পগুলি রূপায়ণের লক্ষ্যে ব্লকের ন’টি গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক পর্যালোচনা সভা শুরু করল প্রশাসন। বৃহস্পতিবার ব্লকের বসন্তপুর, গোবরা ও তালগাছাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে সভা হয়। উপস্থিত ছিলেন বিডিও পূজা দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার সহ জনপ্রতিনিধিরা। বুধবার বাধিয়া, হলদিয়া-১ ও হলদিয়া-২ পঞ্চায়েতে সভা হয়। আজ, শুক্রবার তালগাছাড়ি-২, পদিমা-১ ও পদিমা-২ পঞ্চায়েতে সভা হবে। মূলত পঞ্চদশ অর্থ কমিশন, বাংলার বাড়ি, জলজীবন মিশন, অঙ্গনওয়াড়ি বিভাগ, স্বনির্ভর গোষ্ঠী, কন্যাশ্রী, রূপশ্রী, স্বচ্ছ ভারত মিশন নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিটি পঞ্চায়েতের আধিকারিকদের বলা হয়, এলাকার কাজের অগ্রগতি ও তার রিপোর্ট বিডিওর কাছে তুলে ধরতে হবে। 
Advertisement
বিডিও বলেন, এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েতের কর্মচারীদের প্রতিটি কাজের পূঙ্খানুপূঙ্খ পর্যালোচনা করার কথা বলা হয়েছে। সমস্ত সদস্য-সদস্যার কাছ থেকে এলাকাভিত্তিক সমস্যার কথা শোনা হয়েছে। প্রকল্পের কাজকে কীভাবে ত্বরান্বিত করা যাবে, তা নিয়ে সুর্নিদিষ্ট প্রস্তাব গ্রহণ করা হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ