সংবাদদাতা, জঙ্গিপুর: সার্কেল স্পোর্টসের থিম পরিবেশ ও বন্যপ্রাণ। প্রতিযোগিতার ম্যাসকট রয়্যাল বেঙ্গল টাইগার। যার নাম দেওয়া হয়েছে ‘বাঘা’। রঘুনাথগঞ্জ পূর্ব সার্কেলের বার্ষিক ক্রীড়ায় এমনই অভিনবত্ব দেখা গেল। বুধবার সকালে রঘুনাথগঞ্জের তেঘড়ি মহালদারপাড়ায় সরকারি ইংরেজিমাধ্যম স্কুলের মাঠে এই বার্ষিক ক্রীড়া হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান। তিনি ছাড়াও বিডিও দেবোত্তম সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি তথা সার্কেল স্পোর্টসের কনভেনার মোমিনা খাতুন, সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক স্বপ্নেন্দু বিশ্বাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। খেলাধুলোর পাশাপাশি বন্যপ্রাণ ও পরিবেশনিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে চিত্র প্রদর্শনীও হয়েছে।
Advertisement
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলো ছাত্রজীবনের অঙ্গ। আমরা চাই, পড়ুয়ারা মহকুমা, জেলাস্তরে খেলুক। রাজ্য বা জাতীয়স্তরেও পৌঁছাক। প্রয়োজনে আমরা ওদের পাশে থাকব।
মাঠের মূল প্রবেশদ্বারেই রয়েছে ম্যাসকট বাঘা। সেইসঙ্গে জিরাফ, হাতি ও অজগরের মডেলও রয়েছে। সেখানে বাঘ সহ অন্য বন্যপ্রাণীকে বাঁচতে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। শতাধিক প্রজাতির ফুল ও পাতাবাহারের টব দিয়ে পুরো মাঠ সাজানো হয়েছে। সুসজ্জিত মাঠে খেলাধুলোয় মেতে ওঠে এই সার্কেলের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের মধ্যে সেরা ৩৪জন মহকুমা স্পোর্টসে খেলার যোগ্যতা অর্জন করেছে। ১ ফেব্রুয়ারি রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জিপার্ক ময়দানে তারা মহকুমাস্তরের খেলায় অংশ নেবে।
আয়োজকদের তরফে রাজপুত বাহুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম বলেন, খেলাধুলার পাশাপাশি ছাত্রছাত্রীদের পরিবেশ ও বন্যপ্রাণ নিয়ে বার্তা দিতেই এই থিম রাখা হয়েছে। স্কুল পরিদর্শন ও শিক্ষক-শিক্ষিকারা এতে সাহায্য করেছেন। স্কুল পরিদর্শক স্বপ্নেন্দু বিশ্বাস বলেন, এই সার্কেলে এটাই আমার শেষ কর্মসূচি। এবার বদলির সময় হয়েছে। যতদিন ছিলাম, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে নতুন ও স্মরণীয় কিছু করার চেষ্টা করেছি।
সার্কেল স্পোর্টসের কনভেনার মোমিনা খাতুন বলেন, এসআই পড়ুয়াদের কথা ভেবে এমন উদ্যোগ নিয়েছেন। তিনি সচেষ্ট না হলে এমন উদ্যোগ নেওয়া সম্ভব হতো না। -নিজস্ব চিত্র