Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সরাইটিকরে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ মন্ত্রী সিদ্দিকুল্লার

সরাইটিকরে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ মন্ত্রী সিদ্দিকুল্লার
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান শহর লাগোয়া সরাইটিকর পঞ্চায়েত এলাকার বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বুধবার রাতে তিনি ওই এলাকার একটি অনুষ্ঠানে যান। পরে তিনি বলেন, তৃণমূল জমানায় এমন বেহাল রাস্তা রয়েছে এটা ভাবতেই খারাপ লাগছে। এলাকার জনপ্রতিনিধিদের বিষয়টি দেখা উচিত। প্রসঙ্গত, বর্ধমান শহরেও বহু এলাকার রাস্তা বেহাল হয়ে রয়েছে। খানাখন্দ থাকায় এলাকার বাসিন্দাদের নাজেহাল হতে হচ্ছে। 
Advertisement
বর্ধমান শহর লাগোয়া রাস্তাগুলির হালও একই রকম। মন্ত্রী বলেন, সরকার রাস্তা সংস্কারের জন্য যথেষ্ট টাকা বরাদ্দ করে। তারপরেও কেন রাস্তা সংস্কার হচ্ছে না সেটা বোঝা যাচ্ছে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ