আবু ধাবি: এশিয়া কাপে আজ নামছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ বাংলাদেশ। বাইশ গজে দুই দলের ‘শত্রুতা’ অজানা নয়। ফলে ম্যাচে রয়েছে বাড়তি উত্তেজনা। বাংলাদেশ অবশ্য ‘বি’ গ্রুপে একটা ম্যাচ খেলে ফেলেছে। বৃহস্পতিবার হংকংয়ের বিরুদ্ধে ৭ উইকেটে জিতে মনোবল অনেকটাই বাড়িয়ে নিয়েছেন লিটনরা। জয়ের খোঁজে শ্রীলঙ্কাও। তাছাড়া সুপার ফোরে ওঠার লড়াইয়ে এই ম্যাচের পয়েন্ট গুরুত্বপূর্ণ হবে। চারটি দলের মধ্যে দু’টি দল যাবে পরের রাউন্ডে।
শ্রীলঙ্কার ব্যাটিং খুবই শক্তিশালী। টপ অর্ডারে পাঠুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা। শ্রীলঙ্কার মিডল অর্ডারে ফেরানো হয়েছে জানিথ লিয়াঙ্গাকে। তবে মরুদেশে স্পিনারদের আধিপত্য স্পষ্ট। তাই হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুনিথ ওয়াল্লালাগে চমক দিতে পারেন। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ বেশ ভালোই শুরু করেছে। তবে ওপেনিং জুটিকে দেখাতে হবে ধারাবাহিকতা। গত ম্যাচে ব্যর্থ দুই ওপেনার ইমন ও তানজিদ। তাঁদের অভাব ঢেকে দলকে জেতান লিটন। রানের মধ্যে আছেন তৌহিদ হৃদয়ও। বোলিংয়ে দুই পেসার তাসকিন ও মুস্তাফিজুরের অভিজ্ঞতা বড় পুঁজি।
ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ৮টায়। সম্প্রচার সোনি নেটওয়ার্কে।