জয়ী আর্সেনাল, হারল ম্যাঞ্চেস্টার সিটি
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: টানা সাত ম্যাচে জয় পর প্রিমিয়ার লিগে থামল ম্যাঞ্চেস্টার সিটির বিজয়রথ। শনিবার অ্যাওয়ে ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ১-২ ব্যবধানে বশ মানল সিটিজেনরা। জোড়া গোলে ম্যাচের নায়ক নিকোলাস জ্যাকসন। শুরুতে পিছিয়ে পড়ার পর মরিয়া চেষ্টা চালায় সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরান হালান্ড। তবে মিনিট পাঁচেকের মধ্যেই জ্যাকসনের গোলে ভর করে ঘরের মাঠে মরশুমের প্রথম জয় নিশ্চিত করে অ্যাস্টন ভিলা। ম্যাচ হারলেও ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ম্যান সিটি। পক্ষান্তরে, এই জয়ের সুবাদে ষষ্ঠ স্থানে উঠে এল উনাই এমেরির দল (১১ পয়েন্ট)।

Advertisement

দিনের অপর ম্যাচে ঘরের মাঠে এভার্টনকে ২-০ ব্যবধানে হারাল আর্সেনাল। দুই গোলদাতা এজরি কোনসা ও গ্যাব্রিয়েল। এই জয়ের সুবাদে ৮ ম্যাচে গানারদের সংগ্রহ ২১ পয়েন্ট। তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানেই রইল আর্তেতা ব্রিগেড। আর চতুর্থ স্থানে চেলসি (১৩ পয়েন্ট)। শনিবার ঘরের মাঠে টটেনহ্যামের কাছে ০-২ ব্যবধানে হেরেছে দ্য ব্লুজ। ৭৭ মিনিটে পেন্ডার্সের আত্মঘাতী গোলে লিড নেয় অ্যাওয়ে দল। তিন মিনিট পর পামার লাল কার্ড দেখলে আরও বিপাকে পড়ে চেলসি। এরপর ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে টটেনহ্যামের জয় নিশ্চিত করেন ম্যাথিউজ টেল।