কলম্বো: ঘূর্ণিঝড় দিতওয়ার দাপটে বিধ্বস্ত শ্রীলঙ্কা। প্রাণ হারিয়েছেন চারশোর বেশি মানুষ। আর বিপর্যয় মোকাবিলায় ভারতের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দিশানায়েকে।
কলম্বো: ঘূর্ণিঝড় দিতওয়ার দাপটে বিধ্বস্ত শ্রীলঙ্কা। প্রাণ হারিয়েছেন চারশোর বেশি মানুষ। আর বিপর্যয় মোকাবিলায় ভারতের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দিশানায়েকে।
মঙ্গলবার প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বার্তায় বলা হয়েছে, দিতওয়ারের তাণ্ডবের পর উদ্ধারকাজে মুখ্য ভূমিকা নিয়েছে ভারত। এদিনও ভারতীয় বায়ুসেনার বিমান আগ্রা থেকে অস্থায়ী হাসপাতাল কলম্বোয় নিয়ে গিয়েছে। বায়ুসেনার কপ্টারও উদ্ধারকাজ চালাচ্ছে। এদিকে, শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে গিয়ে সমালোচনার মুখোমুখি পাকিস্তান। ইসলামাবাদ মেয়াদ উত্তীর্ণ ত্রাণসামগ্রী পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে। ত্রাণ সামগ্রীর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল শ্রীলঙ্কার পাক দূতাবাস। দেখা গিয়েছে, একাধিক প্যাকেটে মেয়াদ লেখা রয়েছে ২০২৪ সালের অক্টোবর। আর এই ছবি ঘিরেই সমালোচনার ঝড়।