Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইসলামাবাদে বিস্ফোরণে আতঙ্কিত ক্রিকেটাররা

নিরাপত্তার অভাব বোধ করায় পাকিস্তান সফরের মাঝপথেই দেশে ফেরার আর্জি জানিয়েছিলেন শ্রীলঙ্কার আট ক্রিকেটার।

ইসলামাবাদে বিস্ফোরণে আতঙ্কিত ক্রিকেটাররা
  • ১৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাওয়ালপিন্ডি: নিরাপত্তার অভাব বোধ করায় পাকিস্তান সফরের মাঝপথেই দেশে ফেরার আর্জি জানিয়েছিলেন শ্রীলঙ্কার আট ক্রিকেটার। তিন ম্যাচের ওডিআই সিরিজে হার দিয়ে শুরু করেছিল দ্বীপরাষ্ট্রটি। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতেই ছিল দ্বিতীয় ম্যাচ। কিন্তু মঙ্গলবার ইসলামাবাদে আত্মঘাতী হামলায় প্রাণ হারান ১১ জন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। পাকিস্তানে তাঁরা নিজেদের সুরক্ষিত ভাবছেন না। আট ক্রিকেটার দেশে ফেরার ব্যবস্থা করার জন্য বোর্ডকে অনুরোধ জানান। এরপরই তড়িঘড়ি আসরে নামেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তারপরই শ্রীলঙ্কান বোর্ডের তরফ থেকে ক্রিকেটারদের সফর জারি রাখার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে তাঁদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা হচ্ছে বলেই জানানো হয়েছে। এদিকে, পাক বোর্ডের তরফ থেকে সিরিজের দ্বিতীয় ম্যাচ একদিন পিছিয়ে শুক্রবার করা হয়েছে। আর বাকি ম্যাচটি হবে রবিবার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ