Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অভিষেকের দাপটে ম্লান পাঞ্জাব, ৮ উইকেটে জয়ী হায়দরাবাদ

অভিষেকের দাপটে ম্লান পাঞ্জাব, ৮ উইকেটে জয়ী হায়দরাবাদ
  • ১২ এপ্রিল, ২০২৫ ২৩:০৪
Prefer us on Google

হায়দরাবাদ: বিধ্বংসী অভিষেক শর্মা! আইপিএল-এর ২৭তম ম্যাচে ফের একবার নিজের 'দাদাগিরি' দেখালেন তরুণ ভারতীয় ওপেনার ব্যাটার। শনিবার হায়দরাবাদে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। প্রথম ব্যাট করতে নেমে হায়দরাবাদকে ২৪৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় আইয়াররা। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন শ্রেয়স। জবাবে ব্যাট করতে নেমে অভিষেক আর ট্রাভিস হেডের ঝড় দেখতে পায় গ্যালারি। যার জেরে ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ। ১৪১ রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন অভিষেক শর্মা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ