Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বৃষ্টির জেরে ভেস্তে গেল ম্যাচ, প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল হায়দরাবাদ

বৃষ্টির জেরে ভেস্তে গেল ম্যাচ, প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল হায়দরাবাদ
  • ৬ মে, ২০২৫ ০৮:০৫
Prefer us on Google

হায়দরাবাদ: আইপিএল ২০২৫-এর শেষ চারে পৌঁছতে গেলে আজকের ম্যাচ কামিন্সদের জিততেই হত। ম্যাচের প্রথমার্ধ দেখে মনে হচ্ছিল, কাজটা সহজেই হবে। কিন্তু বাধ সাধল বৃষ্টি। ঘরের মাঠে ২ পয়েন্ট পাওয়া হল না অভিষেক শর্মাদের। বৃষ্টির জেরেই ভেস্তে গেল আইপিএল-এর ৫৫তম ম্যাচ।

Advertisement

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথম বলেই উইকেট নেন কামিন্স। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৩ রান তোলে দিল্লি। ক্যাপ্টেন কামিন্স একাই নেন তিন উইকেট। তবে এরপর আর ব্যাটিং করার সুযোগ পায়নি হায়দরাবাদ। প্রথম ইনিংসের শেষের দিকেই শুরু হয় বৃষ্টি। রাত বৃদ্ধির সঙ্গে বাড়ে বৃষ্টির মাত্রাও। ফলে আর ম্যাচ শুরু করা যায়নি। ভাগাভাগি হয়ে যায় পয়েন্ট। যার জেরে ২০২৫ আইপিএল থেকে ছিটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ।

Advertisement
সম্পর্কিত সংবাদ