Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সর্বমঙ্গলা মন্দিরে নবান্ন উৎসব

সর্বমঙ্গলা মন্দিরে নবান্ন উৎসব
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: নবান্ন উৎসব পালন হল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। এদিন সকাল থেকেই শহরের বাসিন্দারা মন্দিরে ভিড় জমান। নতুন চালের বিভিন্ন পদ মাকে নিবেদন করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের ভাজাও দেবীকে ভোগে দেওয়া হয়েছিল। ভক্তদের নতুন চালের বিশেষ প্রসাদ দেওয়া হয়। চালের গুঁড়োর সঙ্গে বিভিন্ন ধরনের ফল মিশিয়ে দেওয়া হয়। পুণ্যার্থীরা বলেন, সর্বমঙ্গলা মা রাঢ়বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী। নতুন কোনও কিছু বরণ করার আগে মাকে নিবেদন করা হয়। মন্দিরে নবান্ন উৎসবের প্রথা ও বহু পুরনো। 
Advertisement
সম্পর্কিত সংবাদ