Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সর্বদল বৈঠকের ডাক নির্বাচন কমিশনের

সর্বদল বৈঠকের ডাক নির্বাচন কমিশনের
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১২ নভেম্বর থেকে সচিত্র ভোটার তালিকা সংশোধন ও পরিমার্জনের কাজ শুরু হবে। এই কাজ শুরুর আগে ১১ নভেম্বর সর্বদল বৈঠকের ডাক দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বৈঠকে স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছ থেকে মতামত সংগ্রহ করবে নির্বাচন কমিশন। কমিশন ১০০ শতাংশ নির্ভুল ভোটার তালিকা প্রকাশের দাবি করলেও প্রতি বছরই তালিকা নিয়ে প্রশ্ন তোলে রাজনৈতিক দলগুলি। তাই তালিকা সংশোধনীর কাজ শুরুর আগে দলগুলির কাছ থেকে মতামত নিয়ে আরও সতর্ক হয়ে পদক্ষেপ করতে চাইছে বলে খবর।
Advertisement
সম্পর্কিত সংবাদ