নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সোমবার সিতাই উপ নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কোচবিহারের জেলাশাসকের দপ্তরের কনফারেন্স কক্ষে বৈঠকে জেনারেল, পুলিস ও এক্সপেনডিচার অবজার্ভাররা উপস্থিত ছিলেন। ছিলেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা, জেলার পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ অন্যান্যরা। কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সিতাইতে শাসক দলের বিরুদ্ধে কিছু অভিযোগের কথা তুলে ধরা হয়েছে।
Advertisement
জেলাশাসক বলেন, পুলিস, জেনারেল ও এক্সপেনডিচার অবজার্ভারদের উপস্থিতিতে রুটিন জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছ ও অবাধ নির্বাচন করাই আমাদের লক্ষ্য।



