Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বরে আজ শুরু শ্রাবণী মেলা

আজ, বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন শুরু হচ্ছে তারকেশ্বরের শ্রাবণী মেলা। মেলাকে ঘিরে প্রশাসনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী একমাস ধরে কয়েক লক্ষ পুণ্যার্থী পায়ে হেঁটে গঙ্গাজল নিয়ে তারকেশ্বর পৌঁছবেন।

তারকেশ্বরে আজ শুরু শ্রাবণী মেলা
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: আজ, বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন শুরু হচ্ছে তারকেশ্বরের শ্রাবণী মেলা। মেলাকে ঘিরে প্রশাসনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী একমাস ধরে কয়েক লক্ষ পুণ্যার্থী পায়ে হেঁটে গঙ্গাজল নিয়ে তারকেশ্বর পৌঁছবেন। স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, শৌচালয় সহ প্রতি বছরের মতো এই বছরও থাকছে থাকছে সবরকম ব্যবস্থা। এবারের নতুন সংযোজন তারকেশ্বর শ্রাবণী মেলা সংক্রান্ত ওয়েবসাইট।

Advertisement

tarakeswarshrabanimela.wb.gov.in নামে এই ওয়েবসাইটটি বাংলা, হিন্দি ও ইংরেজি– এই তিনটি ভাষায় দেখা যাবে। থাকবে গাইড ম্যাপ, শ্রাবণী মেলা সম্পর্কে পরিচিতি, ঐতিহাসিক তাৎপর্য, জরুরি পরিষেবার ফোন নম্বর। তথ্য কোণ-এ থাকবে মন্দির ও পুজোর সময়সূচি, বাস ও ট্রেনের সময়। যাঁরা মেলায় ক্যাম্প করতে চান, তারা এই ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে পারবেন। এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে পাওয়া যাবে তারকেশ্বরের শ্রাবণী মেলার বিস্তারিত তথ্য। এই বিষয়ে মন্ত্রী বেচারাম মান্না জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে তারকেশ্বরের শ্রাবণী মেলা নিয়ে এই ওয়েবসাইট তৈরি হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ