Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সেরা সরস্বতী পুজোগুলিকে সম্মানিত করল তৃণমূল ছাত্র পরিষদ  

সেরা সরস্বতী পুজোগুলিকে সম্মানিত করল তৃণমূল ছাত্র পরিষদ
 
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: জেলার সেরা সরস্বতী পুজোগুলিকে সম্মানিত করল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ। এদিন বর্ধমানে ওই পুজো কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ সহ অন্যান্যরা। স্বরাজবাবু বলেন, সেরা প্রতিমার সম্মান পেয়েছে আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়। সেরা ভাবনার শিরোপা পেয়েছে জামালপুর মহাবিদ্যালয়। অভিনব পুজোর সম্মান পেয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। গত বছরও সরস্বতী পুজো কমিটিগুলিকে সম্মানিত করা হয়েছিল। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ