সংবাদদাতা, শীতলকুচি: বৃহস্পতিবার শীতলকুচিতে সার ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন কৃষিদপ্তরের আধিকারিকরা। রবি মরশুমে সারের কালোবাজারির অভিযোগ উঠেছে একাধিকবার। এদিন কৃষিদপ্তরের আধিকারিকরা জানান, পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। ব্যবসায়ীদের নির্ধারিত দামে সার বিক্রি, পিওএস মেশিনের ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) তুষারকান্তি রায়, সহ কৃষি অধিকর্তা (বিষয়বস্তু) দেবাশিস সরকার, কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ কৃষ্ণকিশোর রায় সিংহ সহ অন্যরা। শীতলকুচি ব্লক সহ কৃষি অধিকর্তা প্রদীপ্ত ভৌমিক বলেন, ব্লকের সমস্ত সার ব্যবসায়ীদের নিয়ে এদিন বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।



