নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি: স্প্যাম কল বন্ধ করার জন্য কোমর কষছে টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। স্প্যাম কল রুখতে জরিমানাও লাগু করার ভাবনা চিন্তা করছে এই সংস্থা। নতুন নিয়মের আওতায় মোবাইল ব্যবহারকারীরা সহজেই স্প্যাম কল সংক্রান্ত রিপোর্ট করতে পারবেন। ফলে অযাচিত কল-এর হাত থেকে মুক্তি পাওয়া যাবে।
Advertisement
গ্রাহক সুরক্ষা উন্নত করার জন্য ট্রাই টেলিকম কমার্শিয়াল কমিউনিকেশনস কাস্টমার প্রেফারেন্স রেগুলেশন, ২০১৮ সংশোধন করার রাস্তায় হেঁটেছে। এর ফলে ফোন ব্যবহারকারীরা ১০ অঙ্কের নম্বর থেকে আসা টেলি মার্কেটিং কলগুলি থেকে মুক্তি পাবেন। পাশাপাশি অভিযোগ করার প্রক্রিয়াটিও সহজ করতে বলা হয়েছে। যদিও টেলিকম কোম্পানিগুলি ইতিমধ্যেই ট্রাই-এর সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
তবে, ইতিমধ্যেই টেলি-মার্কেটিং ক্ষেত্রে ১০ সংখ্যার মোবাইল নম্বর দেওয়া বন্ধ করেছে ট্রাই। এর পরিবর্তে একটি নতুন সংখ্যার সিরিজ চালু করা হবে। যা ১৪০ এবং ১৬০০ সিরিজ থেকে শুরু হবে। ১৪০ নম্বর সিরিজটি প্রোমোশনাল কল-এর জন্য ব্যবহার করা হবে এবং ১৬০০ সিরিজটি লেনদেন-সম্পর্কিত কল-এর জন্য ব্যবহার করা হবে।
জরিমানার ক্ষেত্রে কোনও টেলিকম কোম্পানি যদি ট্রাই-এর নিয়ম লঙ্ঘন করে, তবে জরিমানা দিতে হতে পারে। এই জরিমানার প্রাথমিক পরিমাণ হবে ২ লক্ষ টাকা, যা ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়াও, একই ভুল বারংবার করলে ১০ লক্ষ টাকাও জরিমানা হতে পারে।