Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সুপারি সহ গ্রেপ্তার ১

সুপারি সহ গ্রেপ্তার ১
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: শুক্রবার নকশালবাড়ির সাতভাইয়াতে পুলিসের অভিযানে সুপারি বোঝাই পিকআপ ভ্যান সহ গ্রেপ্তার করা হল একজনকে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ সফিউল আলম। সে জলপাইগুড়ির জোড়াপানির বাসিন্দা। সাতভাইয়া এলাকার ২ নম্বর এশিয়ান হাইওয়েতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালায় পুলিস। গাড়ি থেকে ৫টি বস্তায় ২৭৫ কেজি সুপারি উদ্ধার করে পুলিস। কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়িচালককে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, উদ্ধার হওয়া সুপারির বাজারমূল্য লক্ষাধিক টাকা।
Advertisement
সম্পর্কিত সংবাদ