বেঙ্গালুরু: মহিলাদের প্রিমিয়ার লিগে দুরন্ত জয় ছিনিয়ে নিল ইউপি ওয়ারিয়র্জ। সোমবার সুপার ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারায় তারা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮০ রান করে আরসিবি। মাত্র ৫৬ বলে ৯০ রান এলিসে পেরির। জবাবে ১৮০ রানেই অল-আউট হন দীপ্তি শর্মারা। সুপার ওভারে টানটান নাটক। নির্ধারিত ১ ওভারে ৮ রান তোলে ওয়ারিয়র্জ। এরপর অনেকেই ধরে নিয়েছিলেন ম্যাচ জিতবে বেঙ্গালুরু। কিন্তু মাত্র ৪ রানেই আটকে যায় তারা। ইংল্যান্ডের বাঁ হাতি বোলার সোফি একলেস্টোন বাজিমাত করেন।



