Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাপের কামড়ে মৃত্যু   

সাপের কামড়ে মৃত্যু 
 
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: জঙ্গলে পাতা সংগ্রহ করতে গিয়ে বিষধর সাপের ছোবলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম পদ্মলোচন মাহাত (৪৭)। বাড়ি ঝাড়গ্রাম থানার নেদাবহড়া পঞ্চায়েতের ঘৃতখাম গ্রামে। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। মৃতের ভাই পরিমল মাহাত বলেন, জঙ্গলের ভিতরেই সাপের ছোবল খান। বাড়ি আসার পথে রাস্তায় পড়ে যান।
Advertisement
সম্পর্কিত সংবাদ