Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

সোপোরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে জওয়ানের মৃত্যু

সোপোরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে জওয়ানের মৃত্যু
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু এক জওয়ানের। রবিবার সোপোরের গুজ্জরপতি এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়েছে জানতে পেরে পুরো এলাকা ঘিরে ফেলে সেনা, সিআরপিএফ ও পুলিসের যৌথ বাহিনী। তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। শুরু হয় দু’পক্ষের মধ্যে গুলির লড়াই। কিন্তু অন্ধকার নেমে আসায় অভিযান স্থগিত রেখেছিল বাহিনী। সোমবার ভোরের আলো ফোটার পর ফের জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়। যৌথ বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, গুলির লড়াই চলাকালীন এক জওয়ান আহত হন। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, ওই এলাকায় অন্তত দুজন জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের খোঁজে এখনও তল্লাশি চলছে।
Advertisement
অন্যদিকে, সোমবার পুঞ্চ জেলায় জঙ্গিদমন অভিযানে আইইডি উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। দেগওয়ার সেক্টরের দালান গ্রামের কাছে একটি ফাঁকা জায়গায় প্রায় এক কেজি ওজনের ওই আইইডি লুকিয়ে রেখেছিল জঙ্গিরা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ