Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

২৬ দিন পর অবশেষে অনশন ভাঙলেন ওয়াংচুক

২৬ দিন পর সোনাম ওয়াংচুক অনশন ভাঙলেন। কেন্দ্রীয় মন্ত্রী JP Nadda'র সঙ্গে সাক্ষাৎ ও স্যুপ খাওয়ানোর ছবি ভাইরাল। বিস্তারিত পড়ুন।

২৬ দিন পর অবশেষে অনশন ভাঙলেন ওয়াংচুক
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

২৬ দিন পর অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। বৃহস্পতিবার গভীর রাতে মেদান্তা হাসপাতালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং। সেখানেই কাপে করে সোনামকে স্যুপ খাইয়ে দেন নাড্ডা। পাশে ছিলেন সোনামের স্ত্রী গীতাঞ্জলিও। পরে প্রধানমন্ত্রীও ‘এক্স’ হ্যান্ডলে সোনামের উদ্দেশে লেখেন, ‘ডাক্তারের পরামর্শ মেনে চলুন। ভগবানের কাছে আপনার সুস্বাস্থ্য কামনা করছি।’ ঘটনাচক্রে এদিনই গুঞ্জন ছড়িয়েছে, আজ, শুক্রবার সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে ককরোচ জনতা পার্টি। তার আগে সোনামের এই অনশন ভঙ্গকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ